🏠 Home

গীত গোবিন্দ

YouTube-এ গানটি শুনুন

তোমাকে দেখাবো নায়াগ্রা তোমাকে শেখাবো ভায়াগ্রা
তোমাকে করবো আদর আত্তি যত্নম্
ওগো ত্বমসি মম জীবনম্ ত্বমসি মম ভূষণম্
ত্বমসি মম ভব জলধি রত্নম্
ত্বমসি মম জীবনম্ ত্বমসি মম ভূষণম্
ত্বমসি মম ভব জলধি রত্নম্

তোমাকে শোনাবো জয়গোঁসাই তোমার বাবাকে মেসোমশাই
উচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
আজি এ পরাণে রবির কর কেমনে জাগালো ডাইনোসর
আজি এ পরাণে রবির কর কেমনে জাগালো ডাইনোসর
হাঁউ-মাঁউ বেগে দেখি পিয়া মুখ চন্দা

Music..

দারুন কাটলে ছোট্ট চুল বোতাম আঁটতে করছ ভুল
সরু সংসারে কেমনে ফুটিলে উদারং
স্মরগরল খন্ডনং মমসিরসি মন্ডনং
দেহি পদ-পল্লব মুদরং
দেবী দেহি পদ-পল্লব মুদরং

তোমার জন্যে চিন্তা হয় তুমি তো প্রীতি জিন্টা নয়
টুপুর-টাপুর করিনা কাপুর চেষ্টা
তবু তুমি আমার সিপিএম তুমি আমার এটিএম
তবু তুমি আমার সিপিএম তুমি আমার এটিএম
তুমি আমার সিরিজ প্রেমের শেষটা

খাচ্ছি কিন্তু গিলছি কই পাখার রাজ্যে চুল শুকোই
টাকের মধ্যে পেরজাপতি ফড়-ফড়িং
সোনা বড্ড বেশী ঝলমলাও লিফ্টে ওঠো একতলায়
সোনা বড্ড বেশী ঝলমলাও লিফ্টে ওঠো একতলায়
বিটলস ছাড়া অন্য পোকা খুব বোরিং

তুমি শ্যামলা বঙ্গ দেশ তুমি ইঙ্গ এস.এম.এস
তুমি অং বং ভব জলধি নুলিয়া আ
বধূ চক্ষে এসো অন্ধ হোক কক্ষে এসো নিন্দে হোক
বধূ চক্ষে এসো অন্ধ হোক কক্ষে এসো নিন্দে হোক
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া