Music...
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা
জেনো কেড়ে নিতে দেব না
যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা
জেনো আমি ছাড়তে দেব না
আর আমি আমি জানি জানি চোরাবালি কতখানি
গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি হারানো শব্দের খোঁজ
আর এ ভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এ ভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
Music...
যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি
তবু হেরে যেতে দেব না
যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি
যেন আমি বেচতে দেব না
আর আমি আমি জানি জানি
চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ
আর আমি আমি জানি জানি
প্রতিরাতে হয়রানি হারানো শব্দের খোঁজ
আর এ ভাবেই নরম বালিশে
তোমার ওই চোখের নালিশে
বেঁচে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান
আর এ ভাবেই মুখের চাদরে
পরিচিত হাতের আদরে
সুখে থাক রাতপরীদের স্নান
ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান
আর আমি আমি জানি জানি
(আমি আমি জানি জানি) x ১৬