🏠 Home

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই

সুরকার : উপল সেনগুপ্ত
লেখক : নীলাঞ্জন
YouTube-এ গানটি শুনুন

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
সারা বছর ধরে মেঘ জমাই,
যদিও ইচ্ছেরা সাদাসিধে
সারা বছর থাক না রেইনি ডে।

সারা বছর ধরে বৃষ্টি হোক
শুধু না ভেজে যেন তোমার চোখ,
শ্রাবণে ভরে থাক ফাগুনটাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই।

উঠোনে জল থাকে ছলাৎ ছল ঘাসে ঘাসে
দিক নুড়ি-পাথর ডুব সারা বছর আশেপাশে,
উঠোনে জল থাকে ছলাৎ ছল ঘাসে ঘাসে
দিক নুড়ি-পাথর ডুব সারা বছর আশেপাশে।
আমিও রঙিন কাগজের নৌকো বানাই
আসলে সব চিঠি বোঝোনা লক্ষ্মীটি, কাকে পাঠাই।

তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
পুরনো ভেঙ্গে যাওয়া ছাতা সারাই,
তোমার হাসি ফোটা রোদ্দুরে
মেঘ সফর হোক ঘুরে ঘুরে।

ভিজুক অলিগলি রাজ সড়ক
শুধু না ভেজে যেন তোমার চোখ,
আমিও ঝিরিঝিরি গান শোনাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই,
তোমার-প্রিয় ঋতু বর্ষা তাই ..